বেলুচিস্তান নিয়ন্ত্রণে পরাশক্তিগুলো যে কারণে মরিয়া

🕒 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২০:৪৬

শেয়ার করুন

লিংক কপি হয়েছে ✓
৩৫

বেলুচিস্তানের ঘটনাবলির ভূরাজনৈতিক তাৎপর্য বহুমুখী। এর মূলে রয়েছে সেখানকার খনিজ সম্পদ এবং ভৌগোলিক গুরুত্ব। উভয় কারণে ইসলামাবাদের শত্রু-মিত্র অনেকের নজর এদিকে। বেলুচিস্তানের সীমান্ত রয়েছে ইরান ও আফগানিস্তানের সঙ্গে। ইরানে রয়েছে ৩০-৪০ লাখ বালুচ। আফগানিস্তানে আছে ৩ থেকে ৫ লাখ। বালুচ জাতি এসব দেশের সীমান্তে ভাগ হওয়ার কারণেও সেসব দেশের স্বার্থ যুক্ত হয়ে আছে তাদের রাজনৈতিক তৎপরতায়।

প্রচুর বামপন্থী রয়েছে। অন্যদিকে পশতুন তালেবানের লক্ষ্য শরিয়াহভিত্তিক ধর্মতান্ত্রিক রাষ্ট্র। তবে এখন ইসলামাবাদের শাসকদের সঙ্গে তালেবানের সম্পর্কের অবনতি হওয়া মাত্র পাকিস্তান সরকার বালুচ সশস্ত্রতা বাড়ার পেছনে আফগান সরকারকেও দায়ী করতে শুরু করেছে।

পাকিস্তানে চীনের প্রায় ২০ হাজার নাগরিক বিভিন্ন ধরনের কাজে রয়েছে। এত মানুষকে নিরাপত্তা দেওয়া পাকিস্তানের জন্য বড় এক সামরিক চ্যালেঞ্জ। অর্থনৈতিক করিডর রক্ষায় প্রচুর সেনা মোতায়েন রাখতে হয়। এরপরও যদি সহিংসতা ঘটে, তখন তারা ভারতকে দোষারোপ করে।

ইসলামাবাদের প্রায় নিয়মিত অভিযোগ হলো মূলত ভারতের সহায়তাতেই বেলুচিস্তানে অস্থিতিশীলতা চলছে। তারা বিএলএ বা বিএলএফের হামলাকে ‘ফিতনা আল হিন্দুস্তান’ বলে উল্লেখ করছে কিছুকাল ধরে। যেভাবে তারা টিটিপির হামলাকে ‘ফিতনা আল খাওয়ারিজ’ বলে থাকে। ‘ফিতনা আল হিন্দুস্তান’ শব্দ নিয়ে ভারত খুবই ক্ষুব্ধ। গত জুনে তারা ‘পাকিস্তানের তথ্যযুদ্ধে’র বিষয় জাতিসংঘেও উত্থাপন করেছে।

বাস্তবে ভারত-পাকিস্তান উভয়ে তাদের সশস্ত্র ভিন্নমতাবলম্বীদের সব তৎপরতাকে অপর দেশের তৈরি সমস্যা হিসেবে দেখাতে অভ্যস্ত। এর মাধ্যমে উভয় দেশের সামরিক আমলাতন্ত্র বোঝাতে চায়—সমস্যায় তাদের কোনো ভূমিকা নেই!

বালুচ সমস্যায় ভারতের যোগসূত্রের প্রমাণ হিসেবে পাকিস্তানের বড় এক প্রচার-পণ্য হলেন কুলভূষণ যাদব। ২০১৬ থেকে পাকিস্তান দাবি করছে ভারতীয় নৌবাহিনীর এই কর্মকর্তাকে গোয়েন্দাকাজে লিপ্ত অবস্থায় তারা বেলুচিস্তানে আটক করেছে।

অন্যদিকে ভারত বলছে, যাদবকে ইরানের সিস্তান-বেলুচিস্তান থেকে অপহরণ করা হয়েছে। তৃতীয় একটা মত হলো, ইরান–বেলুচিস্তান সীমান্তে কুলভূষণকে আটক করেছিল ইরানের গেরিলাদল জয়সে আল-আদল। পরে তারা তাঁকে পাকিস্তানের কাছে হস্তান্তর করে। প্রকৃত সত্য যা–ই হোক, কুলভূষণ যাদবের ঘটনা ইঙ্গিত দিচ্ছে বালুচ সমস্যায় ইরানও যুক্ত।

বিজ্ঞাপন

অন্যান্য নিয়ে আরও পড়ুন

Scroll to Top