বিয়েতে ‘গায়ে হলুদ’: ইসলামের দৃষ্টিতে বৈধ নাকি অবৈধ?

🕒 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২০:৪২

শেয়ার করুন

লিংক কপি হয়েছে ✓
৩৪

 

৩. ইসলামের প্রথম নবী ছিলেন আদম (আ.)

আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টি করেন এবং মানবজাতির প্রথম নবী হিসেবে মনোনীত করেন। তাঁর মাধ্যমেই পৃথিবীতে আল্লাহর ইবাদতের সূচনা হয়। কুরআনের দলিল—

إِنَّ اللَّهَ اصْطَفَىٰ آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ

‘নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইবরাহিমের বংশধর এবং ইমরানের পরিবারকে সমগ্র বিশ্বের ওপর মনোনীত করেছেন।’ (সুরা আল-ইমরান: আয়াত ৩৩)

৪. আল্লাহর প্রেরিত প্রথম রাসুল ছিলেন নূহ (আ.)

হজরত আদম (আ.) ছিলেন প্রথম নবী। তবে শিরক ছড়িয়ে পড়ার পর আল্লাহ মানবজাতির কাছে প্রথম রাসুল হিসেবে হজরত নূহ (আ.)-কে পাঠান। হাদিসের দলিল—

أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الْأَرْضِ

‘আপনি (নূহ) পৃথিবীবাসীর প্রতি প্রেরিত প্রথম রাসূল।’ (বুখারি ৪৪৭৬, মুসলিম ১৯৪)

৫. সর্বশেষ রাসুল হলেন হজরত মুহাম্মাদ (সা.)

রাসুলুল্লাহ (সা.)-এর মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে। তার পরে আর কোনো নবী বা রাসূল আসবেন না। কুরআনের দলিল—

مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ

‘মুহাম্মাদ তোমাদের কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী।’ (সুরা আল-আহযাব: আয়াত ৪০)

হাদিসের দলিল—

لَا نَبِيَّ بَعْدِي

‘আমার পরে আর কোনো নবী নেই।’ (বুখারি ৩৪৫৫, মুসলিম ১৮৪২)

ইসলামের মৌলিক ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিমের দায়িত্ব। কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে জানা এই বিষয়গুলো আমাদের ইমানকে শক্তিশালী করে, সত্যকে চিনতে সাহায্য করে এবং বিভ্রান্তি থেকে রক্ষা করে। তাই আসুন, আমরা নিজেরা ইসলামের বিশুদ্ধ জ্ঞান অর্জন করি, সন্তানদের শেখাই এবং সহিহ তথ্য অন্যদের কাছেও পৌঁছে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহর ওপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন।

বিজ্ঞাপন

ইসলাম ও জীবন ব্যবস্থাকুরআন ও সুন্নাহ নিয়ে আরও পড়ুন

Scroll to Top