মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের ৩৫০ জনের বেশি সরকারি কর্মী নিহত

🕒 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২০:২২

শেয়ার করুন

লিংক কপি হয়েছে ✓
১৭

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ফলে গত পাঁচ মাসের যুদ্ধে ইরানের ৩৫০ জনেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মী নিহত হয়েছেন। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান যে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতকালে তিনি স্মরণ করতে বাধ্য হয়েছেন যে যুদ্ধের এই দিনগুলোতে দেশের সেবা করতে গিয়ে ৩৫০ জনের বেশি সরকারি কর্মচারী শহীদ হয়েছেন।

হরমোজগান প্রদেশে জনগণের টেলিযোগাযোগ সচল রাখতে বিটিএস টাওয়ারের ওপর কাজ করার সময় জীবন উৎসর্গকারী প্রকৌশলী থেকে শুরু করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখতে গিয়ে প্রাণ হারানো লাইনম্যান এবং নিবেদিতপ্রাণ চিকিৎসক ও নার্সদের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন তিনি।

 

আরও পড়ুন

চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের

চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের

 

মোহাজেরানি আরও বলেন যে এই প্রিয়জনদের ত্যাগের কথা স্মরণ করা তাদের প্রতি এক ধরনের সম্মান প্রদর্শন, যাতে তারা বুঝতে পারেন যে জাতি এই আত্মত্যাগের কাছে ঋণী এবং তাদের এই অতুলনীয় প্রচেষ্টার জন্য দেশ অত্যন্ত কৃতজ্ঞ।

সূত্র: আল-জাজিরা।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

Scroll to Top